মোঃ রোমন হায়দার, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়েত প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মহসিন সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জানানো হলেও তা থেকে কোনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনটি বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে মোহাম্মদ মহসিন বলেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা জামায়াতের ভোটার ও এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে এজেন্ট না হতে এবং প্রতিপক্ষের পক্ষে কাজ না করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, মাথাল প্রতীকের প্রার্থীর কর্মীরা বিভিন্ন এলাকায় তাদের এজেন্টদের বাধা দিচ্ছে। ভুরভুড়িয়া গ্রামের এক এজেন্টের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে গেলে বাড়িছাড়া করা হবে। এ পর্যন্ত ৩৩টি ভোটকেন্দ্র থেকে এ ধরনের হুমকির তথ্য পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

মোহাম্মদ মহসিন আরও অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে বলা হয়েছে ভোটকেন্দ্রে ভোট আগেই কেটে ফেলা হবে, ভোটারদের কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। কোথাও কোথাও রাতে ব্যালট পেপার কেটে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

আরো পড়ুন...  পোস্টার ছেঁড়া মানে বীরত্ব নয়, হীনম্মন্যতার প্রকাশ

তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে যে অভিযোগগুলো জানিয়েছি, তার একটিরও দৃশ্যমান রেজাল্ট এখনো পাইনি। দৃশ্যমান ব্যবস্থা না থাকায় মনে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি।”

প্রার্থী জোনায়েদ সাকির বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, ভোটার তালিকার সঙ্গে ছবি ও প্রতীক সংযুক্ত করে পেপার বাড়ি বাড়ি বিতরণ করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ মহসিন বলেন, ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে যেন তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এছাড়া তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে পরোক্ষভাবে প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী আবুল বাশার, সেক্রেটারি শামীম নুর ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০