বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শয়তানের দোহাই দিয়ে পরকীয়া, ফাঁস হলো আভরালের কীর্তি!

শয়তানের দোহাই দিয়ে পরকীয়া, আভরালের কীর্তি ফাঁস! | ছবি : সংগৃহীত
শয়তানের দোহাই দিয়ে পরকীয়া, আভরালের কীর্তি ফাঁস! | ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আভরাল সাহিকে ঘিরে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের বাইরে একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে এসব অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সূত্র বলছে, বর্তমানে এক টিকটক কনটেন্ট ক্রিয়েটর আমায়রা প্রিয়ার সঙ্গে আভরালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের ব্যক্তিগত কথোপকথনের কিছু স্ক্রিনশট বিভিন্ন মহলে ঘুরছে বলে জানা গেছে। এসব কথোপকথনে দুজনের মধ্যে ঘনিষ্ঠ ও রোমান্টিক আলাপের ইঙ্গিত পাওয়া যায়। এমনকি ওই স্ক্রিনশট থেকে আমায়রার জন্য ব্যক্তিগত সামগ্রী কেনার বিষয়েও তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে, যা কেবল বন্ধুত্বের সম্পর্ক নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া অভিযোগ রয়েছে, সংগীত ও নাটকের কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন আভরাল। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

জানা গেছে, প্রায় আট বছর আগে ফাহিমা আক্তার রিমা নামে এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আভরাল। তবে বিয়ের সময় তার প্রকৃত নাম নিয়েও একটি বিষয় সামনে আসে। আভরালের আসল নাম জাবেদ হোসেন রাসেল বলে জানা যায়। বিয়ের পর অনেক দিন পর্যন্ত স্ত্রী তার প্রকৃত নাম সম্পর্কে অবগত ছিলেন না। পরে বিষয়টি জানাজানি হলে ভবিষ্যতে সন্তানের আইনি নিরাপত্তার কথা বিবেচনা করে প্রথম সন্তান জন্মের পর তারা নতুন করে কাবিননামা সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখী পরিবারের ছবি প্রকাশ করলেও বাস্তবে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। বিশেষ করে আমায়রা প্রিয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসার পর সংসারে অশান্তি আরও বাড়ে।

অভিযোগ রয়েছে, স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন সময় তিনি অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়েছেন। এমনকি প্রতিবার বিষয়টি ধরা পড়লে তিনি নিজের দায় এড়িয়ে শয়তানের প্ররোচনার কথা উল্লেখ করতেন বলেও দাবি করা হয়েছে।

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে আভরাল সাহির ও আমায়রা প্রিয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০