প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
৭ জানুয়ারি ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হত্যা মামলার তদন্তে ১৭ মাস পর ইমতিয়াজের মরদেহ উত্তোলন

নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ | ছবিঃ দৈনিক ইতিহাস
নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ | ছবিঃ দৈনিক ইতিহাস

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের মরদেহ (হাড়গোড়) সতের মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। হত্যা মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ আগস্ট ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমতিয়াজ হোসেন। ওই দিন রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে চাটখিল পৌরবাজারে আয়োজিত এক আনন্দ মিছিলে অংশ নেন তিনি। এ সময় চাটখিল থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পর গুলিবিদ্ধ হন ইমতিয়াজ। পরে তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে ইমতিয়াজ নিহত হয়েছেন। এ অভিযোগে নিহতের বাবা মো. হাবিবুর রহমান চলতি বছরের ২২ মে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, সাবেক মেয়র নিজাম উদ্দিন মোহাম্মদ উল্ল্যাহসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আরো পড়ুন...  রাজশাহীতে বিজিবি ১-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আদালতের আদেশে বুধবার মরদেহ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা ও চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর উপস্থিত ছিলেন।

নিহতের বাবা মো. হাবিবুর রহমান বলেন,
“আমার ছেলে জুলাই যোদ্ধা। সে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিয়েছে। ৫ আগস্ট আমার সঙ্গে বিজয় মিছিলে যায়। সেদিনই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই।”

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোনাফ বলেন,
“আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্র জানায়, নিহত ইমতিয়াজের মৃত্যুর প্রায় দুই মাস পর, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর তার বাবা জুলাই শহীদের স্বীকৃতির জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। পরবর্তীতে তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও পরে সেই স্বীকৃতি স্থগিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০