আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১০ জানুয়ারি ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানছড়িতে ৩ বিজিবির মেডিকেল ক্যাম্পে পাহাড়ি শিশুদের বিনামূল্যে চিকিৎসা

পানছড়িতে ৩ বিজিবির মেডিকেল ক্যাম্পে পাহাড়ি শিশুদের বিনামূল্যে চিকিৎসা | ছবি: দৈনিক ইতিহাস
পানছড়িতে ৩ বিজিবির মেডিকেল ক্যাম্পে পাহাড়ি শিশুদের বিনামূল্যে চিকিৎসা | ছবি: দৈনিক ইতিহাস

সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে স্থানীয় দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম, এএমসি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং রোগ নির্ণয়ের ভিত্তিতে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া কঠিন। বিজিবির এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও সুদৃঢ় করবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০