ইতিহাস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার ও সিটি নির্বাচনের তপশিল নিয়ে যা বললেন ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নির্বাচন কমিশন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই তপশিল ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে একান্ত আলাপচারিতায় ইসি আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান পর্যালোচনা করে দ্রুত তপশিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, পয়লা বৈশাখের আগেই ধাপে ধাপে নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনসহ কিছু সাংবিধানিক বিষয়—যেমন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচন—সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।

সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও কমিশন তা সফলভাবে মোকাবিলা করেছে। একইভাবে সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইসি আনোয়ারুল ইসলাম জানান, সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে কমিশনের কাছে চিঠি এসেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হওয়ায় গুরুত্বের ভিত্তিতে আপাতত তা অগ্রাধিকার পাচ্ছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এ দুই আসনে নির্বাচন আয়োজনের কাজ চলছে।

আরো পড়ুন...  এক আইএমইআই নম্বরেই সক্রিয় প্রায় ৪ কোটি স্মার্টফোন: এনইআইআর চালুর পর ভয়াবহ ‘ক্লোন ফোন’ চিত্র

দুই সংসদীয় আসনের নির্বাচন আয়োজনের কারণে সিটি করপোরেশন নির্বাচন বিলম্বিত হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, এমনটি হওয়ার কথা নয়। সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ডিলিমিটেশনসহ বেশ কিছু আইনগত বিষয় পর্যালোচনা করতে হয়। সব দিক বিবেচনা করেই কমিশন সিদ্ধান্ত নেবে।

সংরক্ষিত মহিলা আসন সরাসরি নির্বাচনের আওতায় আনার প্রস্তাব বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী কাজ করবে। আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত কমিশনের জানা নেই।

এদিকে ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার পরই তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’ সূত্র:  বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০