আবু রায়হান, স্টাফ রিপোর্টার
৯ মার্চ ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাত পোহালেই ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

রাত পোহালেই ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

রাত পোহালেই বাস্তবায়ন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’। নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ দিয়ে আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

মহাখালীর কড়াইল টিএন্ডটি মাঠে সকাল ৯টায় কড়াইল এলাকার নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। সুবিধাভোগী নারীদের মোবাইলে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতি মাসে আর্থিক সুবিধা পাবেন এমন খবরে খুশি কড়াইলবাসী।

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন থাকার পর দেশে ফিরে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী অঙ্গীকার করেছিলেন ফ্যামিলি কার্ডের। ঢাকা-১৭ আসনের প্রার্থী হয়ে নির্বাচনী এলাকা কড়াইল বস্তির সমাবেশে এই ঘোষণা দিয়েছিলেন তিনি।

সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন তারেক রহমান। পুরোদমে চলছে এই ঐতিহাসিক কার্ড উদ্বোধনের প্রস্তুতি।

কড়াইলের পাশাপাশি সাততলা, ভাষানটেকসহ মিরপুরের আরও কিছু বস্তিবাসীকে শুরুতে দেওয়া হবে এই কার্ড। ফ্যামিলি কার্ডকে ঘিরে কড়াইলবাসীর মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। এখানকার নিম্ন আয়ের নারীরা জানান, কার্ড পেতে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পরিবারের সদস্যসহ বেশ কিছু তথ্য তারা ইতোমধ্যে জমা দিয়েছেন।

আরো পড়ুন...  সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতেই চলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্ড বিতরণের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে কড়াইল বস্তিবাসী। এর মাধ্যমে আর্থিক অস্বচ্ছলতা দূর, সন্তানের পড়াশোনায় সহায়তাসহ আরও উপকারের অপেক্ষায় তারা। নারী সদস্যরা এ কার্ড পাচ্ছেন বলে খুশি পুরুষরাও।

এদিকে, ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে টিএন্ডটি মাঠ সংলগ্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০