ইতিহাস ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কবে ঈদুল ফিতর?

ঈদ

শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। ইতোমধ্যে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের ক্ষণগণনা। দিন যত ঘনিয়ে আসছে, ততই মানুষের মধ্যে বাড়ছে—কবে হতে পারে ঈদ—এই প্রশ্নের আগ্রহ।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে ২১ মার্চ (শনিবার) ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

এ বিষয়ে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ।

তিনি আরও বলেন, ২৯তম রমজানে আরব দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। তাই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ২০ মার্চ ঈদ উদযাপিত হতে পারে।

শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির হিসাবেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে—রমজান ৩০ দিনে পূর্ণ হয়ে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ও সম্ভাব্য এই তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার নির্ধারণ করেছে।

আরো পড়ুন...  ২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৯ মার্চ সন্ধ্যায়, যখন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০