ইতিহাস ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল নিয়ে কারসাজির তথ্য দিলে মিলবে পুরস্কার

জ্বালানি তেল
ফাইল ফটো

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম-কারসাজি ঠেকাতে সব জেলায় বিশেষ ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। অবৈধ মজুদদারি বা তেল কারসাজির তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কারও দেওয়া হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের সব জেলায় জ্বালানি তেলের সরবরাহ তদারকি করতে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুদদারি ও কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দিতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কিনে স্বাভাবিক ক্রয় অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, শুক্রবার পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬ টন জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দ করা তেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল সরিয়ে স্থানীয় বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

আরো পড়ুন...  রাজশাহীতে তেলের তীব্র সংকট, যানজট ও ভোগান্তি বাড়ছে

সরকার জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে বর্তমানে সব তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল ব্যবসায়ী কঠোর নজরদারির আওতায় রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযানও চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০