ইতিহাস প্রতিবেদক-
১৮ জানুয়ারি ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ দল হলেও ব্যক্তি নিষিদ্ধ নন: আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বহাল রাখল ইসি

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি। আইন অনুযায়ী ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নেই। রোববার (১৮ জানুয়ারি) টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানিতে যুক্তিতর্কের একপর্যায়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। শুনানিতে লিয়াকত আলীর পক্ষে আইনজীবী যুক্তি তুলে ধরেন যে, আবদুল লতিফ সিদ্দিকী একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা হওয়ায় তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

এর জবাবে নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। বিদ্যমান আইন অনুযায়ী ব্যক্তি হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

সব পক্ষের বক্তব্য ও উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে এবং রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রাখে।

আরো পড়ুন...  ইসি পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে: আসিফ মাহমুদ

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিনের শুনানি রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১০

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১১

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১২

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৩

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৪

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৫

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৬

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৭

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৮

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৯

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

২০