মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া, নোয়াখালী প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতিয়া নিউ মার্কেটে র‍্যাফেল ড্র, মোটরসাইকেল জিতলেন আফিপা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল জিতে নিয়েছেন পশ্চিম চর লক্ষীদিয়া এলাকার আফিপা।

মঙ্গলবার (৩১ মার্চ) হাতিয়া দ্বীপ নিউ মার্কেট এলাকায় এ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আবদুল কাদের।

আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ এ আয়োজন করা হয়। নিউ মার্কেটের দোকানগুলো থেকে প্রতি ৩০০ টাকার পণ্য কেনার বিপরীতে একটি করে কুপন দেওয়া হয়। পরে সেই কুপনের ভিত্তিতে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

র‍্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার হিসেবে একজোড়া সোনার কানের দুল, চতুর্থ পুরস্কার একটি এলইডি টিভি এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল রাখা হয়। এছাড়া মোবাইল ফোনসহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল জিতে নেন পশ্চিম চর লক্ষীদিয়া এলাকার আফিপা। তার কুপন নম্বর ছিল ২৪৫৭৭। পরে তাকে ফোনে বিষয়টি জানানো হলে তার বাবা ও দাদা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

আরো পড়ুন...  সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের পরিবারে নতুন সদস্য

অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

র‍্যাফেল ড্র ঘিরে স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, ক্রেতাদের উৎসাহ ও বাজারে কেনাকাটা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০