অনলাইন ডেস্কঃ
৫ জানুয়ারি ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে ৫ আ.লীগ নেতা বিএনপিতে যোগদান

বিএনপিতে যোগ দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতা।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পাঁচ প্রভাবশালী নেতা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাফিরাতের দোয়া অনুষ্ঠানে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন তারা। যোগদানের মধ্যে থাকা নেতারা হলেন:

  • মাঝারাদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর
  • একই ইউনিয়নের সহসভাপতি মো. এসকেন মাতুব্বর
  • ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্যা
  • ২ নম্বর ওয়ার্ড আ.লীগের সহসভাপতি ইসহাক মাতুব্বর
  • উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর

এছাড়া, সহস্রাধিক আওয়ামী লীগ কর্মী-সমর্থকও বিএনপিতে যোগ দেন।

পদত্যাগ করা নেতারা জানিয়েছেন, এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনো চাপের ফল নয়। তারা এলাকার উন্নয়নের স্বার্থে এখন থেকে শামা ওবায়েদ ইসলাম রিংকুর সঙ্গে কাজ করে যাবেন।

দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও যুবদলের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ‘নেতার আগে জনতা’ এমন দেশ গড়তে চায় বিএনপি: ডা. জুবাইদা রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০