মো. রোমন হায়দার, বাঞ্ছারামপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
বাঞ্ছারামপুরে নির্বাচনী সমীকরণে নতুন মোড়

বিএনপির বিদ্রোহী প্রার্থীর বাসায় জামায়াত প্রার্থীর সাক্ষাৎ

বিএনপির বিদ্রোহী প্রার্থীর বাসায় জামায়াত প্রার্থীর সাক্ষাৎ
বিএনপির বিদ্রোহী প্রার্থীর বাসায় জামায়াত প্রার্থীর সাক্ষাৎ | ছবি : দৈনিক ইতিহাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীর বাসায় জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ।

বুধবার সন্ধ্যায় বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ও বিদ্রোহী প্রার্থী ড. সাইদুজ্জামান কামাল-এর নিজ বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিন।

জানা গেছে, সাক্ষাৎকালে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়। বৈঠকটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক সমঝোতা বা সিদ্ধান্তের কথা প্রকাশ করা না হলেও, এই সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

উল্লেখ্য, ড. সাইদুজ্জামান কামাল আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দুই প্রার্থীর এই সাক্ষাৎ বাঞ্ছারামপুরের ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে কৌশলগত বোঝাপড়া কিংবা পরোক্ষ রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত বহন করতে পারে। যদিও উভয় পক্ষ থেকেই বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হচ্ছে, তবুও নির্বাচনের শেষ পর্যায়ে ভোট বিভাজন, কৌশল পরিবর্তন কিংবা সমীকরণে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরো পড়ুন...  হাতিয়ায় ভোটকেন্দ্র পরিদর্শনে সহকারী নৌবাহিনী প্রধান

সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনের নির্বাচনী পরিস্থিতি দিন দিন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কৌতূহলোদ্দীপক হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০