
আগামীকাল মঙ্গলবার (তারিখ) সুনামগঞ্জের জগন্নাথপুরে আগমন করছেন ১০ দলীয় জোটের শীর্ষ নেতা, আমীরে মজলিস ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।
সম্প্রতি ১০ দলীয় জোটের সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শাহিনুর পাশা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার জগন্নাথপুর পৌর শহরের স্বরূপচন্দ্র হাই স্কুল মাঠে আল্লামা মামুনুল হকের শুভাগমন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভা শুরু হবে দুপুর ১২টায় এবং বিকেল ২টায় আল্লামা মামুনুল হক ঐতিহাসিক ভাষণ প্রদান করবেন।
এ জনসভাকে ঘিরে জগন্নাথপুর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে জনসভা সফল করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
জনসভায় ১০ দলীয় জোটের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে “রিকশা” মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন