
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের মানুষকে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, “লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দিবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।”
এদিকে, জামায়াত আমির অভিযোগ করেছেন, ঢাকার ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, “আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামাতে চায়, তারা ভুলে যাচ্ছে—এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।”
শফিকুর রহমান আরও বলেন, “পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গেছে। ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।”

ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থী ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সঙ্গে।
মন্তব্য করুন