স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নামিবিয়াকে ৮০ রানে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগেই ছিল স্পষ্ট আভাস—বাংলাদেশের সামনে টিকতে পারবে না নামিবিয়া। মাঠের পারফরম্যান্সে সেটিরই বাস্তব প্রতিফলন দেখা গেল। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে দুর্দান্তভাবে সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা।

টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। তবে শুরুটা ভালো হয়নি বাংলার বাঘিনীদের। ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। দ্রুত এক উইকেট হারালেও ইনিংসের ভার সামলে নেন আরেক ওপেনার দিলারা আক্তার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৭ বলেই ২৫ রান তুলে নেন তিনি।

দিলারার বিদায়ের পর মাঝের ওভারে কিছুটা মন্থর হয়ে পড়ে বাংলাদেশের রানের গতি। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের কাজ করেন সোবহানা মোস্তারী। তিনি ২৩ বলে ২৭ রান করে আউট হন। এরপর স্বর্ণা আক্তার ১৮ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে রাবেয়া খানের ৫ বলে ১১ রানের ঝোড়ো ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল।

আরো পড়ুন...  বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স

নামিবিয়ার হয়ে বোলিংয়ে উল্লেখযোগ্য ছিলেন সিলভিয়া সিহেপো ও সাইমা তুহাদেলেনি। দুজনেই দুটি করে উইকেট শিকার করেন।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নামিবিয়া। টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা। দলীয় মাত্র ২০ রানের মধ্যেই ভেঙে যায় ওপেনিং জুটি। সুন উইটম্যান ও ইয়াসমিন খান দ্রুত সাজঘরে ফিরলে ধস নামে নামিবিয়ার ব্যাটিং লাইনে।

এরপর একে একে উইকেট হারাতে থাকে আফ্রিকান দলটি। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশি বোলারদের নিখুঁত লাইন-লেন্থ ও বৈচিত্র্যের কাছে পুরোপুরি অসহায় হয়ে পড়ে নামিবিয়া। মাত্র ৪৪ রানের মধ্যেই শেষ ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬৪ রানেই গুটিয়ে যায় তারা।

বোলিংয়ে দুর্দান্ত ছিলেন সানজিদা আক্তার মেঘলা। ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন। এছাড়া, রাবেয়া খান ও ফাহিমা খাতুন সমান ৩টি করে উইকেট শিকার করে নামিবিয়ার ব্যাটিং ধ্বংসে বড় ভূমিকা রাখেন।

এই রাজকীয় জয়ের ফলে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে আগেভাগেই সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশ নারী দল। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স টাইগ্রেসদের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাছাইপর্বে এমন দাপুটে পারফরম্যান্স বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশের সম্ভাবনাকেও নতুন করে আলোচনায় এনেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১০

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১১

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১২

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৩

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৪

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৫

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৬

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৭

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৯

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

২০