মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি-
৮ জানুয়ারি ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদারের উদ্যোগে জগন্নাথপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদারের উদ্যোগে জগন্নাথপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদারের উদ্যোগে জগন্নাথপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ | ছবি: দৈনিক ইতিহাস

শীত নিবারণের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কলকলিয়া ইউনিয়নের জগদীশপুরসহ বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদারের পক্ষে তার বড় ভাই সুহেল আহমদ তালুকদার ও আজাদ মিয়া তালুকদার।

কম্বল পেয়ে জগদীশপুর গ্রামের একাধিক উপকারভোগী জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। ঘরে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় কষ্টে দিন কাটছিল। শীতবস্ত্র কেনার সামর্থ্যও নেই। সকালে বাড়ি বাড়ি খবর দিয়ে কম্বল বিতরণ করায় তারা উপকৃত হয়েছেন। এ জন্য তারা যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদার ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

এ সময় সুহেল আহমদ তালুকদার বলেন, শীতকালে দরিদ্র মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই মানবিক দায়বদ্ধতা থেকে প্রকৃত ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই কম্বল বিতরণ করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খসরু মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  জগন্নাথপুরে কিশোর হত্যা, গ্রেফতার ১

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০