
দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় পবিত্র রমজান শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। দেশটির রুলার্স সিলের কিপার তান শ্রী সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমাদ এই ঘোষণা দেন।
তিনি জানান, রোজা শুরুর তারিখ মালয়েশিয়ার রাজা সুলতান ইবরাহিমের আদেশ অনুযায়ী এবং সংশ্লিষ্ট শাসকদের সম্মতি দিয়ে নির্ধারণ করা হয়েছে।
ঘোষণাটি মঙ্গলবার রাতেই রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম রেডিও টেলিভিশন মালয়েশিয়াতে সরাসরি সম্প্রচার করা হয়।
রমজানের চাঁদ দেখার প্রক্রিয়া দেশব্যাপী ২৯টি স্থানে সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো জোহরের পন্তিয়ানস্থ বাইতুল হিলাল, মালাক্কার তানজুং বিদারার কমপ্লেক্স ফালাক আল-খাওয়ারিজমি, এবং কুয়ালালামপুর টাওয়ার।
নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসন, সেলাঙ্গরের কুয়ালা সেলাঙ্গর ও বান্টিংয়ের বিভিন্ন অবজারভেটরি স্থানেও চাঁদ দেখা হয়েছে।
চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে মালয়েশিয়ার সমস্ত মুসলিম রমজানের রোজা শুরু করবেন।
মন্তব্য করুন