অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বয়স বড় বিষয় নয়, মনটা তরুণ থাকলেই হয়: বিয়ের ভিডিও নিয়ে আলোচনা

তরুণীকে বিয়ে করা কবিরাজ। ছবি: সংগৃহীত
তরুণীকে বিয়ে করা কবিরাজ। ছবি: সংগৃহীত

৬০ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে তরুণীর বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষাপটে নবদম্পতি তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন।

প্রতিবেদনে জানা গেছে, বিয়েটি পারিবারিক ও প্রেমের সম্পর্কের ভিত্তিতে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন বর। তিনি বলেন, বিয়ের আগে তারা একে অপরকে পছন্দ করতেন এবং পরবর্তীতে পারিবারিক সম্মতিতে নিকাহ সম্পন্ন হয়।

স্ত্রীও একই বক্তব্য সমর্থন করে বলেন, পারস্পরিক সম্মতি ও পরিবারের জানাশোনার মধ্য দিয়ে বিয়ে হয়েছে। বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার বিষয়ে বর মন্তব্য করেন, “মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন এবং শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি।”

তিনি আরও বলেন, কোনো অবৈধ সম্পর্কের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই সম্পর্ক করলেও বৈধ বিয়ের পথে যান না, যা প্রতারণার শামিল।

স্ত্রীও মত প্রকাশ করে বলেন, আন্তরিক ভালোবাসা থাকলে বয়স বাধা হওয়া উচিত নয়। সৎ উদ্দেশ্য থাকলে বিয়ে বিলম্ব না করার পরামর্শ দেন তিনি।

আরো পড়ুন...  কনের পোষা কুকুর ঘিরে সংঘর্ষ, শেষ পর্যন্ত বাতিল বিয়ে

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ বৈধ বিয়ের পক্ষে মত দিচ্ছেন। বিষয়টি নিয়ে অনলাইনে বিতর্ক অব্যাহত রয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১০

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১১

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১২

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৩

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৪

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৫

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৬

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৭

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৯

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

২০