মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর,(কিশোরগঞ্জ) প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে বিএনপির পক্ষে বিশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ভোটগ্রহণের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রচারণার শেষ সময়ে অনুষ্ঠিত এই মিছিলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিছিলে নেতৃত্ব দেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার ঝান্টু, সাধারণ সম্পাদক মো. ওমর আলী মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন এবং যুবদল নেতা নূরুল ইশরাক। তারা বলেন, কুলিয়ারচর পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে এবং নির্বাচনের দিন এই সমর্থন ভোটে প্রতিফলিত হবে।

আরো পড়ুন...  নোয়াখালী-২ এ ফারুকের ডাবল হ্যাটট্রিক

এসময় মিছিলে অংশগ্রহণ করেন সংসদ সদস্য প্রার্থী মো. শরীফুল আলমের ছোট ভাই, পৌর বিএনপির ১ নম্বর সদস্য আলহাজ্ব মো. সাইয়ূম সিদ্দিকী, তাঁর ছেলে শেহরাম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সালাহউদ্দিন নান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার এ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাজল, বিএনপি নেতা প্রবাসী হারুন অর রশিদ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. লিটন মিয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া এবং ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিছিলের একটি বিশেষ আকর্ষণ ছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে অংশ নেওয়া এক শিশু। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনের আদরের মেয়ে জান্নাতুল রৌজা খালেদা জিয়ার প্রতীকী সাজে মিছিলে অংশ নিলে উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে এবং মিছিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

নেতাকর্মীরা জানান, প্রচারণার শেষ পর্যায়ে এসে ৫ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভোটে মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হবেন।

আরো পড়ুন...  ছয়সূতিতে আলোচনায় আরশ মিয়া

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার শেষ সময়ে মো. শরীফুল আলম কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা করে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০