পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
১০ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কৃষি চর্চা বাড়াতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন। সংস্থাটি কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহায়তায় “জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার আওতায় ১৫টি গ্রামের ২০১৫টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই প্রকল্পের অংশ হিসেবে গত ৭ থেকে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নারী ও পুরুষ মিলিয়ে মোট ২৫ জন অংশগ্রহণকারী সরাসরি অংশ নেন। তবে প্রকল্পের আওতায় ৮টি ব্যাচে মোট ২০০ জন নারী-পুরুষকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা ইউনিয়নের চারটি মৌজায় বিস্তৃতভাবে বাস্তবায়ন করা হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৯ এপ্রিল বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম. মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনজুর হোসেন, স্থানীয় শিক্ষক মিলন হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক।

আরো পড়ুন...  ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

প্রশিক্ষণে কৃষি বিষয়ক কারিগরি সহায়তা প্রদান করেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান। এছাড়াও প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে কৃষির চ্যালেঞ্জ মোকাবিলায় অভিযোজন কৌশলের গুরুত্ব তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বলেন, “ফেইথ ইন এ্যাকশন যে প্রশিক্ষণটি দিচ্ছে, তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। এতে গাবুরায় সবজি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।”

ইউপি সদস্য মো. মনজুর হোসেন বলেন, “প্রশিক্ষণের জন্য সঠিক কৃষক নির্বাচন করা হয়েছে। আমি আশা করি, অংশগ্রহণকারীরা এই জ্ঞান কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়াতে সক্ষম হবেন।”

উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, “আমি দীর্ঘদিন এখানে কাজ করছি, কিন্তু এ ধরনের কার্যকর প্রশিক্ষণ খুব কম দেখা গেছে। এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

প্রধান অতিথি জি.এম. মাছুদুল আলম তার বক্তব্যে বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে গাবুরায় কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। অংশগ্রহণকারীরা যেন বাস্তবে এই জ্ঞান প্রয়োগ করেন, সেটিই আমাদের প্রত্যাশা।”

আরো পড়ুন...  বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

উল্লেখ্য, প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা জোরদার করতে বীজ, জৈব সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০