জামাল উদ্দিন কক্সবাজার প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

কক্সবাজার মডেল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, নবগঠিত কমিটির অভিষেক, দোয়া মাহফিল ও ভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কক্সবাজারের পর্যটন এলাকা কলাতলীতে অবস্থিত অভিজাত হোটেল স্যান্ডি বিচ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভোজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফেজ আমিন। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমতিয়াজ মাহমুদ ইমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মনছুর আলম মুন্না।

অনুষ্ঠানের সূচনায় সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ. এম. এরশাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংবাদিক আনচার হোসেনের মরহুম স্ত্রী ও সন্তানের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপস্থিত আলেম ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কক্সবাজার শহর শাখার আমির এবং চকরিয়া–পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান।

আরো পড়ুন...  হ্নীলায় শহীদ পরিবারে চিঠি বিতরণ

এছাড়া বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরো প্রধান ও আইনজীবী জি. এম. আশেক উল্লাহ, দৈনিক আমার দেশের কক্সবাজার প্রতিনিধি আনচার হোসেন, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির প্রতিনিধি আব্দুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমরা কক্সবাজারবাসী’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবি ওয়াহেদ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রনি চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মাহবুব আলম মিনার, মো. রাসেদ, ছৈয়দ হোসাইন শাহীন, বেলাল আজাদ, ইবনে হাসান রিফাতসহ অর্ধশতাধিক সংবাদকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং গণমাধ্যমের সমাজে ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যেখানে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে কক্সবাজার মডেল প্রেসক্লাবে অপেশাদার বা বিতর্কিত ব্যক্তিদের সদস্য না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং কার্যনির্বাহী কমিটির দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অতিথি ও সদস্যদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০