প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
১৪ জানুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক; মাদরাসায় অগ্নিসংযোগ

চরজব্বর থানা | ছবি: সংগৃহীত
চরজব্বর থানা | ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক সাবেক ছাত্রীকে সঙ্গে নিয়ে পালানোর অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্তেজক ঘটনা ঘটেছে। ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিরা মাদরাসায় অগ্নিসংযোগ করেন, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫), যিনি ফিরোজপুর জেলার বাসিন্দা, দীর্ঘদিন ধরে সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। অভিযোগ, তিনি মাদরাসার সাবেক এক ছাত্রীকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। ভুক্তভোগী ছাত্রী বর্তমানে সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের বরাতে জানা যায়, মাদরাসায় পড়াশোনার সময় ছাত্রী ও প্রধান শিক্ষকের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ৭ জানুয়ারি প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ছাত্রীকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনে।

আরো পড়ুন...  রাজশাহীকে আরও আধুনিক নগরীতে রূপান্তরের ঘোষণা প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

ঘটনার পর ভুক্তভোগী পরিবার মাদরাসায় তালা ঝুলিয়ে দেয়। মাদরাসাটি এক সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায়, অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, “ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক এখনও পলাতক রয়েছেন। আমরা তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনব।”

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার বলেন, “ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন যেন দ্রুত প্রকৃত দোষীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, সেটাই আমাদের প্রত্যাশা।”

স্থানীয়রা জানায়, এই ঘটনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও সম্প্রদায়ের নিরাপত্তা ও নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং এলাকায় শান্তি বজায় রাখা সম্ভব হবে।

ভুক্তভোগী ছাত্রী বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনও সর্তক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০