হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়ী হলে রামপাল–মোংলা হবে শান্তির জনপদ: আব্দুল ওয়াদুদ।

আগামী নির্বাচনে বিজয়ী হলে রামপাল–মোংলা অঞ্চলকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ন্যায়ভিত্তিক সমাজ গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াতে ইসলামী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার শ্রীফলতলা নতুন মোড় চত্বরে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ তাঁর বক্তব্যে বলেন, “দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতা, বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্যে ভুগছে। আমরা সরকার গঠন করতে পারলে অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাকে সহজতর করব।” তিনি আরও বলেন, শোষণমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক ঐক্য জরুরি এবং এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জনসভাটি সঞ্চালনা করেন রামপাল উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সূরা সদস্য অধ্যাপক ইকবাল হুসাইন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, সেক্রেটারি মাওলানা জেহাদুজ্জামান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ এবং রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশকে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনের শাসন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। তাঁরা দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে।

সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি শ্রীফলতলা নতুন মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন। মিছিলজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান ও প্রচারণা চালানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মিছিল শান্তিপূর্ণভাবে চলছিল বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০