আবু রায়হান, স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্ম গঠনে শরণখোলায় ‘আত-তাওফিক’ ম্যাগাজিনের যাত্রা

নতুন প্রজন্ম গঠনে শরণখোলায় ‘আত-তাওফিক’ ম্যাগাজিনের যাত্রা

বাগেরহাটের শরণখোলায় নতুন প্রজন্মকে আলোকিত করার লক্ষ্য নিয়ে প্রকাশিত হয়েছে ‘আত-তাওফিক’ ম্যাগাজিন। “চিন্তাশীল প্রজন্ম গঠনে বুদ্ধিবৃত্তিক প্রয়াস” স্লোগানকে সামনে রেখে সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় শরণখোলা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

আত-তাওফিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত এ ম্যাগাজিনের উদ্বোধন ঘিরে স্থানীয় শিক্ষানুরাগী, সুধীজন ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে ইতিবাচক চিন্তা, নৈতিকতা ও জ্ঞানচর্চার দিকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

অনুষ্ঠানে আত-তাওফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ম্যাগাজিনটির সম্পাদক মাসুম বিল্লাহ আরিফির সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল জলিল আনোয়ারি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরণখোলা সরকারি অনার্স কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল জলিল হাফিজাহুল্লাহ, আস-সুন্নাহ একাডেমির পরিচালক সাইফুল্লাহ আল মামুন মাদানী এবং আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ ইউসুফ আলী।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাহমুদ, ব্যাংকার মোহাম্মদ আল-আমীন এবং শিক্ষক আল-মামুনসহ অন্যান্য বক্তারা ম্যাগাজিনটির প্রশংসা করে বলেন, এটি তরুণদের মাঝে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  শরণখোলায় ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু, মুখ-শরীরে আঘাতের ছাপে রহস্য

বক্তারা আরও বলেন, সমাজের মূল্যবোধের অবক্ষয়ের এই সময়ে গবেষণাভিত্তিক ও চিন্তাশীল প্রকাশনা সমাজকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।

ম্যাগাজিনটির সম্পাদনা পর্ষদে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাসুম বিল্লাহ আরিফি এবং নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন আসাদুল্লাহ আল গালিব। সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুল ইসলাম তানিফ, মুহাম্মদ রাকিব হোসেন ও মুহাম্মদ মামুন বিল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সব মিলিয়ে ‘আত-তাওফিক’ ম্যাগাজিনের আত্মপ্রকাশ শরণখোলায় একটি ইতিবাচক বুদ্ধিবৃত্তিক উদ্যোগ হিসেবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০