সাভার প্রতিনিধি:
১২ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নম্বর সহ-সভাপতি নাঈম ইসলাম।

রবিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের এক গৌরবময় প্রতীক। এ উৎসব কেবল নতুন বছরের সূচনা নয়, বরং এটি বাঙালির শেকড়, আবেগ, ভালোবাসা এবং জাতীয় ঐক্যের এক অনন্য বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, আবহমানকাল ধরে পহেলা বৈশাখ বাঙালির জীবনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য নিয়ে আসে। এটি আমাদের অতীতের গৌরবকে স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য একটি মানবিক, সহনশীল ও উন্নত সমাজ গঠনের অনুপ্রেরণা যোগায়।

ছাত্রদল নেতা নাঈম ইসলাম তার বক্তব্যে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ দীর্ঘদিন ধরে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সময়ে ছাত্রদল দেশের তরুণ সমাজকে সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে একটি উন্নত ও শক্তিশালী জাতি গঠনের পথ সুগম করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

আরো পড়ুন...  সাভারে মাদক ব্যবসায়ী আটক, যুবনেতাদের অভিযান প্রশংসিত

শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল বিল্টুর পক্ষ থেকেও নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন উদার দৃষ্টিভঙ্গি, সহনশীলতা এবং বহুমতের প্রতি শ্রদ্ধা। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ও ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন। তিনি বলেন, নববর্ষের এই শুভ মুহূর্তে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন। তার আশা, নতুন বছরের সূচনায় সমাজ থেকে অন্যায়, অনিয়ম ও অশান্তি দূর হয়ে শান্তি ও উন্নয়নের ধারা আরও বেগবান হবে।

তিনি সাভার, আশুলিয়া ও ধামরাইবাসীর প্রতি পুনরায় শুভেচ্ছা জানিয়ে বলেন—“শুভ নববর্ষ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১০

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১১

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১২

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৩

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

১৪

শ্রীপুরে বাজার ইজারা ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

১৬

খুবিতে তিন দিনের বৈশাখী আয়োজন

১৭

কিংবদন্তি আশা ভোসলে আর নেই

১৮

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

১৯

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

২০