মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার:
১২ এপ্রিল ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে বাজার ইজারা ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় রাজাবাড়ী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহানুর সরকার। তিনি অভিযোগ করেন, বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, উপজেলা প্রশাসন নিয়ম অনুযায়ী হাট-বাজার ইজারা প্রদানের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করে এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে তার বড় ভাই সারোয়ার জাহান (সেমু সরকার) রাজাবাড়ী বাজারের ইজারা লাভ করেন। এই প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি বলেও তিনি দাবি করেন। আগামী ১ বৈশাখে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে সেমু সরকারের কাছে বাজার ইজারার দায়িত্ব হস্তান্তর করবে বলে জানান তিনি।

শাহানুর সরকার আরও বলেন, একটি চক্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে। বিশেষ করে ‘সজীব আহমেদ’ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে গণমাধ্যমকর্মী হিসেবে পরিচয় দেন, বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  তেঁতুলঝোড়ায় মাদকবিরোধী অভিযান, আটক ১

তিনি দাবি করেন, বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই এবং পুরো প্রক্রিয়াটি প্রশাসনের নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার পিতা প্রয়াত সরাফত আলী সরকার দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে রাজনৈতিক প্রতিপক্ষ তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক সরদার আকতার হোসেন, সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট জুয়েল রানা, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম, যুবদল নেতা মাজহারুল ইসলাম, মঞ্জুরুল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে শাহানুর সরকার অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, তথ্য যাচাই-বাছাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত সোহাগ

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

১০

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

১১

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

১২

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

১৩

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

১৪

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

১৬

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১৭

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১৮

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১৯

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

২০