শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
২৬ জুলাই ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিনই হাসপাতালে যান স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এর একদিন আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করে পরিত্যক্ত ভবনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নানা অনিয়ম দেখতে পান। পরে তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খুলনা বিভাগীয় পরিচালককে নির্দেশ দেন।

পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি হাসপাতালটি পরিদর্শন করেছেন। পরিত্যক্ত ভবনে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ ওষুধ নির্ধারিত সময়ে অপসারণ না হওয়ার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে বাগেরহাটের সিভিল সার্জনের মাধ্যমে ব্যাখ্যা তলবের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।

আরো পড়ুন...  নিয়ম না মেনে বিদ্যালয়ের ভবন ভাঙা ও গাছ কাটা নিয়ে অভিযোগ মোরেলগঞ্জে

পরিদর্শনকালে তিনি হাসপাতালের পরিত্যক্ত ভবনে থাকা প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৩০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ নিয়মে অপসারণ করে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন।

এছাড়া যেসব কর্মকর্তার দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ারও নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শফিউর রহমান, বাগেরহাটের সিভিল সার্জন আ স ম ডা. মো. মাহবুবুর রহমান এবং মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।

উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ৫১ শয্যার এ হাসপাতালে ৫১ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৭ জন। এর মধ্যে ১০ জন চিকিৎসক বিভিন্ন উপজেলায় ডেপুটেশনে থাকায় মাত্র ৭ জন চিকিৎসক দিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই চিকিৎসক সংকটের বিষয়টিও পরিদর্শনকালে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

১০

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৩

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৭

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৮

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৯

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

২০