শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

বাগেরহাটের মোরেলগঞ্জে পানি প্রবাহ সচল রাখতে পুনঃখনন করা দুটি খাল প্রকল্পের অব্যয়িত ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া প্রকল্পের ভ্যাট ও আয়কর বাবদ আরও ১৫ লাখ ৫৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোট ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দে প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হয়। কাজ শেষে বরাদ্দের সম্পূর্ণ অর্থ ব্যয় না হওয়ায় অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ জানান, বলইবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং খাউলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের আওতায় ৬টি কাঠের সেতু (পুল) নির্মাণ এবং ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। প্রকল্প দুটিতে মোট ৪৩৮ জন শ্রমিক কাজ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, পরিবেশ, প্রকৃতি ও দেশীয় মাছের আবাসস্থল সংরক্ষণের লক্ষ্যে নেওয়া প্রকল্প দুটি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে। কাজ শেষে বরাদ্দের সব অর্থ ব্যয় না হওয়ায় অব্যয়িত ৪২ লাখ ৪০ হাজার টাকা বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

মোরেলগঞ্জে বাস্তবায়িত এই দৃষ্টিনন্দন প্রকল্প দুটি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামবাসী এবং প্রকল্পে অংশ নেওয়া শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০