তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের জন্মান্ধ ১১ সদস্যের মধ্যে তিনজনের সফল অস্ত্রোপচারের পর দৃষ্টিশক্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পরিবারের বাকি আট সদস্যেরও পর্যায়ক্রমে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের নির্দেশনা এবং রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামের উদ্যোগ ও অনুরোধে বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসন, রাজনগর উপজেলা প্রশাসন এবং মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সমন্বিত সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের একই পরিবারের জন্মান্ধ ১১ সদস্যের মধ্যে তিনজনের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বাকি আটজনের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পর্যায়ক্রমে অস্ত্রোপচার করা হবে।

অস্ত্রোপচারের পর চিকিৎসাধীনদের খোঁজখবর নিতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে যান রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার এবং রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের সার্বিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরিবারের সদস্যরা তিনজনের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় আনন্দ প্রকাশ করেন। তারা মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, পরিবারের বাকি সদস্যদেরও যেন সফল চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে আসে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  লন্ডনে আবারও সাবিনার জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১০

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১১

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১২

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৩

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৪

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৫

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৬

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৭

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৮

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

১৯

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

২০