সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

হযরত শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর প্রথম ওফাত দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কথা কচুয়াই এলাকায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গাউছিয়া ইরফান মঞ্জিলে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডার, কথা কচুয়াই শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি নেতা ও সমাজসেবক মুহাম্মদ আলম ফকির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির ভাণ্ডার দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মোরশেদুজ্জামান আমিরী। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব নুরুল আলম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ মনছুর চৌধুরী ও মেহেরাজ আলম আমিরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম ইউসুফ তালুকদার, আব্দুল কাদের কানুন রশিদ, জাহাঙ্গীর মেম্বার, জসিম উদ্দিন, রহিম, শামসুল আলম, ফরহান, নুর মিয়া, ফজল করিম, আবুল কালাম, আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  খরনা ইউপিতে আলোচনায় করিম মেম্বার

অনুষ্ঠানের আয়োজক ও সংগঠনের কথা কচুয়াই শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলম ফকির বলেন, হযরত শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর স্মরণে প্রতি বছর তাঁর ভক্ত ও অনুসারীরা দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালন করে থাকেন। এরই অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং এতিম ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ ও গাছের চারা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও কথা কচুয়াইয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০