রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহার ইসলাম বলেছেন, গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে সরকার কোনো ধরনের গড়িমসি বা তামাশা করলে জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। তিনি দাবি করেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে সরকারের পরিণতিও অতীতের সরকারের মতো হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে চীন ও ফিলিপাইন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক চা-চক্র ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এটিএম আজহার ইসলাম বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু এখন সে বিষয়ে গড়িমসি করা হচ্ছে। এ অবস্থায় বিষয়টি প্রথমে সংসদে উত্থাপন করা হবে। সেখানে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে এর ফয়সালা করা হবে।

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন (চুপ্পু) প্রসঙ্গে তিনি বলেন, তাকে অনেক আগেই সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

দলীয় শৃঙ্খলার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, তাঁর এলাকার কোনো জামায়াত নেতা বা কর্মী অপকর্মে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে জনগণের কাছে ক্ষমাও চাওয়া হবে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

বদরগঞ্জে মেলার নামে জুয়া ও লটারি পরিচালনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, মেলার অনুমতি দেওয়া হলেও জুয়া বা লটারির কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজির বিস্তার উদ্বেগজনক। সরকার চাইলে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা কামরুজ্জামান কবির, সেক্রেটারি মাওলানা মেনহাজুল ইসলাম, নায়েবে আমির শাহ মো. রোস্তম আলী, পৌর আমির মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০