মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রিক ও স্যানিটারি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, আগুনে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে সাচিলাপুর বাজারে অবস্থিত লিপ্টন ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানটির মালিক ব্যবসায়ী মো. রবিউল ইসলাম, যিনি আইবিডব্লিউএফ (Industrialist & Business Welfare Foundation)-এর সাচিলাপুর বাজার কমিটির সদস্য। তাঁর বাড়ি শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী দক্ষিণপাড়া গ্রামে।

বুধবার (২২ জুলাই) বিকেলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ যশোর-কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক আলহাজ আব্দুল মতিন, মাগুরা জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক সাইদ আহম্মদ বাচ্চু, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, রিকশা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের মাগুরা জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল্লাহ, আইবিডব্লিউএফ শ্রীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ফখরুদ্দিন বিশ্বাস মিজান, উপজেলা শাখার সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুল আওয়াল সবুর, সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোল্ল্যা মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, সহকারী সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী মোল্ল্যা, শ্রীপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা ইনছান আলী, সব্দালপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মকলেছুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আবু বক্কার, বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মোফাজ্জল হোসেন, মাওলানা রিজাউল ইসলাম, মো. বাবর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

পরিদর্শন শেষে আইবিডব্লিউএফ যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক আলহাজ আব্দুল মতিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিউল ইসলামের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। তিনি আইবিডব্লিউএফ-এর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাঁর পরিবারের জন্য দোয়া কামনা করেন।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০