সালিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
৭ মে ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খরনা ইউপিতে আলোচনায় করিম মেম্বার

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের পটিয়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও তত বাড়ছে। এরই ধারাবাহিকতায় পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মেম্বার।

দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা আবদুল করিম মেম্বার ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উপস্থিতি এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি নিজের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে আবদুল করিম মেম্বার ইতোমধ্যে ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। প্রবীণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, খরনা ইউনিয়ন বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আবদুল করিম। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতা-কর্মীদের সংগঠিত রাখা, আর্থিক সহযোগিতা প্রদান এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

আরো পড়ুন...  কাঠালিয়া নির্বাচনে আলোচনার শীর্ষে মোছাদ্দেক হাওলাদার

এ বিষয়ে আবদুল করিম মেম্বার বলেন, দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে এসব বাধা তাকে রাজনৈতিক ও সামাজিক কাজ থেকে বিরত রাখতে পারেনি। তিনি দাবি করেন, তার এই ত্যাগ ও সংগ্রামের বিষয়টি দলীয় নেতাকর্মী এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম অবগত রয়েছেন।

তিনি আরও বলেন, “আমি খরনা ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা, সার্বিক উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। দল ও এলাকাবাসী সমর্থন দিলে নির্বাচিত হয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

মাদক, কিশোর গ্যাং, ভূমি দখল ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। এজন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, দলীয় মনোনয়ন এবং নির্বাচনী পরিস্থিতি কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়। তবে ইতোমধ্যে খরনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবদুল করিম মেম্বারকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপি

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মৌলভীবাজারে টিলা-পাহাড় ধ্বংসের মহোৎসব

চিকিৎসকহীন উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির চিকিৎসা

জগন্নাথপুর-পাগলা সড়কে ডাকাতি

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজমিনা মৃত্যুর ঘটনায় উত্তাল বিশ্বনাথ

খরনা ইউপিতে আলোচনায় করিম মেম্বার

সয়াবিন তেলের বোতলে মাছি!

পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

১০

রেলওয়ের জমি উচ্ছেদ অভিযান

১১

চরাঞ্চলে নৌ অ্যাম্বুলেন্স চালু

১২

বাগেরহাটে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

১৩

বিয়ের প্রলোভনে ধর্ষণ: যুবক আটক

১৪

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

১৫

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

১৬

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

১৭

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির হেলে সাপ উদ্ধার

১৯

কুলাউড়ায় নতুন ইউএনও সানজিদা আক্তার

২০