প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ, নোয়াখালী
২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম। এর আগে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট থানার সামনেই এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে সড়ক পারাপারের সময় কবিরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন...  বাগেরহাট-৩: সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন শেখ ফরিদুল ইসলাম

এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে অটোরিকশা চালক মো. ইউসুফ (২৭)-কে আটক করে পুলিশ। তিনি উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং চালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০