হারুন শেখ, রামপাল প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সুন্দরবনসহ উপকূলীয় পরিবেশকে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। তিনি বলেন, “প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প উপকরণ ব্যবহারে উৎসাহিত হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি ও বেলা সদস্য এম. এ. সবুর রানা, প্রেসক্লাব রামপালের সহ-সভাপতি ও বেলা সদস্য এ. এইচ. নান্টুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরো পড়ুন...  জমি বিরোধে কিশোরীসহ আহত ৩

কর্মশালায় সভাপতিত্ব করেন ইয়োথ ফর সুন্দরবন, রামপালের সাবেক আহ্বায়ক এম. আর. সিফাত। স্বাগত বক্তব্য দেন বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।

অনুষ্ঠানে ইয়োথ ফর সুন্দরবনের আহ্বায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ, সদস্য প্রান্ত বাছাড়, কানিজ ফাতেমা, রনি ও প্রোঞ্জয় মণ্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কর্মশালায় সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমাতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে রূপান্তরের সহায়তায় ইয়োথ ফর সুন্দরবনের তরুণদের বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম ও তার ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা সুন্দরবন ও পরিবেশ রক্ষায় যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

কবিরহাট থানার সামনেই অটোরিকশার চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহাসড়ক দখল করে ভুট্টা শুকানো, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সবুজ বাংলাদেশ গড়তে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা, সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

দুর্গম চরাঞ্চলে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ মানুষ

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় বোন, মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

১০

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

১১

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

১২

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

১৩

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

১৪

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

১৬

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৭

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

১৮

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১৯

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০