এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি:
২৫ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায়কে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঝালকাঠি সদর থানা পুলিশ জানায়, মামলার প্রধান আসামি রিতোষ একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তদন্তে জানা গেছে, রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা বাইরে থাকার সুযোগে সহযোগী জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে নিয়ে তিনি দ্বিতীয় তলায় তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় বিষয়টি টের পেয়ে রিতোষকে চিনে ফেললে ধরা পড়ার ভয়ে দুই আসামি তার মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে এবং মুখে একটি বাজারের ব্যাগ গুঁজে শ্বাসরোধে হত্যা করে।

ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে দেখানোর জন্য প্রধান আসামি নিজের ভাড়া করা বাসাটিও এলোমেলো করে রেখে যায়। পরে দুই আসামি বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রিতোষকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী সংস্থা জানায়, তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো পড়ুন...  অন্যায়কারীদের দলে স্থান নেই: জামাল

পুলিশের অনুরোধে র‌্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেপ্তার করে। তাকে ঝালকাঠিতে আনা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মলিনা রায় হত্যা মামলায় দ্বিতীয় আসামি গ্রেপ্তারের মাধ্যমে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলসহ পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১১

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১২

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৩

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৪

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৫

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৬

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৭

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৮

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

২০