মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৫ জুলাই ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের দরিমাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড. আবু সাদিক, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খোন্দকার আলী মুহসিন, মাগুরা জেলা জামায়াতের সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হালিম বলেন, যুগে যুগে ইসলামী আন্দোলনের নেতারা যেভাবে জান ও মালের ত্যাগ ও কোরবানির নজির স্থাপন করেছেন, ইসলামী আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে জামায়াতের রুকনদেরও সেভাবে ত্যাগ স্বীকার করতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা রাখতে হবে।

আরো পড়ুন...  প্রাইভেটকারে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, কোটি টাকার চালানসহ একজন আটক

তিনি রুকনদের উদ্দেশে আরও বলেন, প্রতিটি পাড়া ও মহল্লায় জামায়াতের ইউনিট গড়ে তোলার জন্য সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মোবারক হুসাইন বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী করতে হলে রুকনদের সংগঠনের প্রতি আরও দায়িত্বশীল ও অনুগত হতে হবে। প্রয়োজনে দায়িত্বশীলদের গঠনমূলক পরামর্শ দিতে হবে এবং বিশেষ প্রয়োজন হলে পারস্পরিক জবাবদিহিতার চর্চা করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা শিবিরে জেলার প্রায় ৪০০ জন রুকন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১১

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১২

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৩

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৪

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৫

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৬

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৭

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৮

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

২০