শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
২৫ জুলাই ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে কেয়ার বাংলাদেশ। শনিবার (২৫ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে জরুরি সহায়তা হিসেবে একটি রিলিফ প্যাক তুলে দেওয়া হয়।

জানা যায়, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের লোকমান শেখের বসতঘরে গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে পুরো ঘরটি পুড়ে যায়। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির দাবি।

ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। লোকমান শেখের ছেলে আমিনুর শেখ তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মোরেলগঞ্জ বাজারে অবস্থান করছিলেন।

আমিনুর শেখ জানান, প্রতিবেশী এক নারী মোবাইল ফোনে তাদের বাড়িতে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে তিনি দেখেন বসতঘরটি দাউদাউ করে জ্বলছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি খোলা আকাশের নিচে পড়ায় কেয়ার বাংলাদেশ জরুরি ভিত্তিতে তাদের জন্য একটি রিলিফ প্যাক সরবরাহ করে। রিলিফ প্যাকে দুটি তাবু দেওয়া হয়েছে, যা স্থাপন করে পরিবারটি অস্থায়ীভাবে বসবাস করতে পারবে। এছাড়া পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের জন্য বিভিন্ন সহায়ক সামগ্রীও রিলিফ প্যাকের অন্তর্ভুক্ত রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত-১০

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০