পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী নেতৃত্বের গল্প বলতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন এলাকার গৃহবধূ অপর্ণা মল্লিক নিজের সংগ্রাম ও নেতৃত্বে উঠে আসার গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে তানজানিয়া সফরে যাচ্ছেন।

সিসিডিবি পরিচালিত ‘এনগেজ’ প্রকল্পের মাধ্যমে নারীদের নেতৃত্ব বিকাশ ও স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগে তিনি যুক্ত হয়ে ধীরে ধীরে একজন সফল নারী নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রকল্পটি ২০২০ সাল থেকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এতে প্রায় ১৫০ জন নারী প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন।

অপর্ণা মল্লিক শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা এবং জবা নারী উন্নয়ন দলের একজন সভানেত্রী। বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে তিনি নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলেছেন।

তার নেতৃত্ব ও সংগ্রামের গল্প তুলে ধরতে কানাডার কোডি ইনস্টিটিউট তাকে তানজানিয়ায় অনুষ্ঠিতব্য ‘এনগেজ গ্লোবাল গ্যাদারিং অন উইমেনস লিডারশিপ অ্যান্ড অ্যাকটিভ সিটিজেনশিপ’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

আগামী ২০ মার্চ তিনি তানজানিয়ায় যাবেন এবং ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এ আয়োজনে বাংলাদেশসহ ভারত, ইথিওপিয়া, হাইতি ও তানজানিয়ার প্রতিনিধিরা অংশ নেবেন।

আরো পড়ুন...  ঢাকা–২ আসনে আমানের পক্ষে প্রচারণা জোরদার

সফরে তিনি নিজের জীবনের সংগ্রাম এবং শ্যামনগরের নারীদের নেতৃত্বে এগিয়ে আসার অভিজ্ঞতা তুলে ধরবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, অপর্ণা মল্লিকের এই অর্জন স্থানীয় নারীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০