মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরার আলী হোসেন ফকির নতুন আইজিপি

মাগুরার সাবেক পুলিশ সুপার আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

পুলিশ প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই কর্মকর্তা ইতোমধ্যে মাঠপর্যায়ে দক্ষতা, নেতৃত্বগুণ এবং পেশাদারিত্বের জন্য পরিচিত। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আলী হোসেন ফকির বাগেরহাট জেলার বাসিন্দা। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেত্রকোণা, ফেনী ও মাগুরা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে তার অভিজ্ঞতা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে তিনি কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন, যেখানে পেশাদারিত্বের স্বাক্ষর রাখেন।

২০২২ সালে বাধ্যতামূলক অবসরে গেলেও পরবর্তীতে ২০২৪ সালে তিনি পুনর্বহাল হন। পুনর্বহালের পর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ আইজিপি পদে নিয়োগ পান।

মাগুরায় দায়িত্ব পালনকালে স্থানীয় ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি মাগুরা টেনিস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি। তার আইজিপি পদে নিয়োগ পাওয়ায় সংগঠনটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আরো পড়ুন...  মা-ছেলেকে মারধরের ঘটনায় ভোলায় উত্তেজনা

তার এই নিয়োগকে মাগুরাসহ সংশ্লিষ্ট এলাকায় গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০