নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)-
১০ জানুয়ারি ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যৌথবাহিনীর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক

ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামি মো. জামাল মিয়া (৫১) | ছবি: দৈনিক ইতিহাস
ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামি মো. জামাল মিয়া (৫১) | ছবি: দৈনিক ইতিহাস

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত একটি হত্যা মামলার আসামি মো. জামাল মিয়া (৫১) গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নাসিরনগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে জামাল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর সক্রিয় ভূমিকা স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করেছে।

গ্রেপ্তার হওয়া মো. জামাল মিয়া হরিপুর পূর্বপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একই গ্রামের আবুলাল মিয়া (পিতা: দুনু মিয়া, বয়স ৫৫) হত্যা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারের পর জামাল মিয়াকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথবাহিনী সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কলাপাড়ায় অবৈধ জ্বালানি জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০