মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ২১ ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২১টি হাতবোমা (ককটেল) ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করে রাখা হয়েছিল।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত প্রায় পৌনে ১টার দিকে মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশের একটি লেবু বাগানে অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে পৌঁছে র‌্যাব সদস্যরা সন্দেহজনক দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান। বস্তাগুলোতে বিপজ্জনক কিছু থাকতে পারে এমন আশঙ্কায় তাৎক্ষণিকভাবে র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে বস্তা দুটি পরীক্ষা-নিরীক্ষা করে মোট ২১টি হাতবোমা সদৃশ্য বস্তু শনাক্ত করেন। নিরাপত্তা নিশ্চিত করে বোমাগুলো জব্দ করা হয়। একই স্থানে থাকা অপর একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে একটি হাসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা নিষ্ক্রিয় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের বিস্ফোরক জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে বলেও তারা উল্লেখ করে।

আরো পড়ুন...  জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন রুমিন ফারহানা

অভিযান চলাকালে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ফলে প্রাথমিক অনুসন্ধানে জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

র‌্যাবের প্রাথমিক ধারণা, ঈদকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও দেশীয় অস্ত্র গোপনে মজুত করে রেখেছিল। সময়মতো অভিযান পরিচালনার ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা বা নাশকতা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে মহানগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০