মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২০৪ বন্দী

রাজশাহী কেন্দ্রীয় কারাগার
রাজশাহী কেন্দ্রীয় কারাগার | ছবি : সংগৃহীত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের মধ্যে ২০৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারাগারটিতে মোট হাজতি ও কয়েদির সংখ্যা প্রায় ২,৬০০ জন হলেও ভোটের জন্য নাম নিবন্ধন করেছিলেন ২৭৩ জন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বন্দীদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকিরা বিচারাধীন হাজতি। দীর্ঘদিন ধরে কারাগারে থাকলেও অনেক বন্দী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন। এছাড়া কারাগারে ভোটার হিসেবে নাম নিবন্ধন করলে জামিনে মুক্তির পর নিজ এলাকায় গিয়ে ভোট দিতে না পারার বিধান থাকায় অনেক হাজতি ও কয়েদি নিবন্ধনে আগ্রহ দেখাননি।

নিবন্ধিত ২৭৩ জনের মধ্যে যাচাই–বাছাই শেষে ২০৪ জনের ব্যালট চূড়ান্ত করা হয় এবং সেগুলো ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে। নিবন্ধনের পর ৩২ জন জামিনে মুক্তি পাওয়ায় তারা আর ভোট দিতে পারেননি।

বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রাজশাহী–৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী–৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক বন্দী রয়েছেন। তবে তারা কেউই ভোট দেননি, কারণ তারা ভোটার হিসেবে নাম নিবন্ধন করেননি।

এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন,
“ভোট দিতে আগ্রহী বন্দীদের জন্য আমরা নাম নিবন্ধনের সুযোগ দিয়েছিলাম। যারা নিবন্ধন করতে চাননি, তাদের কোনোভাবে বাধ্য করা হয়নি। যেসব বন্দী ভোট দিয়েছেন, তাদের ব্যালট যথাযথ প্রক্রিয়ায় পোস্ট অফিসে পাঠানো হয়েছে।”

আরো পড়ুন...  উত্তরবঙ্গকে কৃষি শিল্পের কেন্দ্র গড়ার অঙ্গীকার

কারা প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০