প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
৩ মার্চ ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনবাগে ক্রীড়াবিদ হেদায়েত উল্লাহর ইন্তেকাল

সেনবাগ উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর চৌধুরী বাড়ির কৃতিসন্তান, প্রখ্যাত ক্রীড়াবিদ ও সবার প্রিয় শিক্ষক মাস্টার হেদায়েত উল্লাহ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম হেদায়েত উল্লাহ চৌধুরী ছিলেন সেনবাগ সরকারি পাইলট হাইস্কুল-এর সাবেক প্রধান শিক্ষক মরহুম হাবিব উল্লাহ চৌধুরীর সুযোগ্য সন্তান। পিতার আদর্শ, নৈতিকতা ও শিক্ষার আলো বুকে ধারণ করে তিনি নিজ জীবনেও সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। শিক্ষকতা ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয়। তাঁর ছাত্রদের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন, বরং পথপ্রদর্শক ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব ছিলেন। শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সাবলীল উপস্থাপনা, সদালাপী আচরণ ও বিনয়ী স্বভাব তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।

ক্রীড়াঙ্গনেও তাঁর অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও তরুণদের মাদকমুক্ত সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে তিনি দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন। বিভিন্ন ক্রীড়া আয়োজন, টুর্নামেন্ট ও প্রশিক্ষণ কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ সেনবাগের ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। অনেক তরুণ ক্রীড়াবিদ তাঁর অনুপ্রেরণায় গড়ে উঠেছেন।

আরো পড়ুন...  শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় কারখানার প্রহরীর মৃত্যু

শিক্ষকতা পেশার পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন। এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর উপস্থিতি ছিল নিয়মিত। যে কোনো সংকটে তিনি মানুষের পাশে দাঁড়াতেন। ফলে তাঁর ইন্তেকালের খবরে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। আত্মীয়-স্বজন, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাদ মাগরিব বাবুপুরে মরহুম হাবিব উল্লাহ চৌধুরী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মাস্টার হেদায়েত উল্লাহ চৌধুরীর মৃত্যুতে এলাকাবাসী এক অপূরণীয় শূন্যতা অনুভব করছেন। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আদর্শ, কর্ম ও অবদান দীর্ঘদিন সেনবাগবাসীর হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন—আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০