স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদিতে নির্যাতনের শিকার বাংলাদেশী গৃহবধূ, দেশে ফেরার আকুতি

মাধবপুর উপজেলার এক গৃহবধূ সৌদি আরবে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।
মাধবপুর উপজেলার এক গৃহবধূ সৌদি আরবে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক গৃহবধূ সৌদি আরবে গিয়ে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। ভুক্তভোগী নারী উপজেলার চৌমুনি ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ী এলাকার বাসিন্দা।

পারিবারিক অভাব-অনটন দূর করতে তিনি ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি ও স্থানীয় দালালের মাধ্যমে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব যান। তবে সেখানে পৌঁছানোর পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

একটি অডিও বার্তায় নিজের দুর্বিষহ অবস্থার বর্ণনা দিয়ে তিনি জানান, প্রায় এক মাস ধরে তাকে অমানুষিক নির্যাতন করা হচ্ছে। ঠিকমতো খাবার দেওয়া হয় না, অসুস্থ হলেও চিকিৎসা বা প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি। তার ভাষায়, “আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

অভিযোগ রয়েছে, ঢাকার বনানীতে অবস্থিত ‘আবির ব্রাদার্স’ নামের একটি রিক্রুটিং এজেন্সি এবং মাধবপুর উপজেলার হরিনখোলা গ্রামের দালাল জহির মিয়ার মাধ্যমে তাকে রিয়াদ পাঠানো হয়। বিদেশে পাঠানোর সময় দালাল মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলে পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আরো পড়ুন...  জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে উপকূলের জীবন

প্রাথমিক নির্যাতনের পর ভুক্তভোগী নারীকে রিয়াদের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ দেওয়া হয়। নির্যাতনের বিষয়টি জানাজানি হলে তাকে সৌদি সরকারের তত্ত্বাবধানে একটি সেইফ হাউজে নেওয়া হয়। তবে সেখানেও গত এক সপ্তাহ ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

ভুক্তভোগীর স্বামী জানান, অভাবের তাড়নায় দালালের কথায় বিশ্বাস করে স্ত্রীকে বিদেশে পাঠিয়েছিলেন। তাদের তিনটি ছোট সন্তান রয়েছে। তিনি সরকারের কাছে স্ত্রীর দ্রুত উদ্ধারের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত এজেন্সির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে দালাল জহির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগী নারী নিজের ইচ্ছায় দেশে ফিরতে চাইছেন; এতে তার কোনো দায় নেই। যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটি এজেন্সির দায় বলে দাবি করেন তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ড–এর সহকারী পরিচালক মো. নবীর হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০