ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৫ বছর মসজিদে বসবাস, মুয়াজ্জিনের পাশে এমপি দুলাল

দুই যুগেরও বেশি মসজিদে বসবাস রত মুয়াজ্জিন পেল এমপির সহায়তা
দুই যুগেরও বেশি মসজিদে বসবাস রত মুয়াজ্জিন পেল এমপির সহায়তা | ছবি : দৈনিক ইতিহাস

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ড গোরস্থান জামে মসজিদে প্রায় ৩৫ বছরের বেশি সময় ধরে বসবাসরত ভূমিহীন মুয়াজ্জিন আবদুল্লাহ আল মামুন (৫৩) গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সহায়তা পেয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ‘ঘর নেই, সংসার নেই—মসজিদেই কাটিয়েছেন ৩৫ বছর’ শিরোনামে প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি নজরে আসে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল-এর।

তিনি ঢাকায় অবস্থান করায় তার পক্ষ থেকে মঠবাড়িয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র হারুন অর রশিদ এবং পৌর যুবদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান ফিরোজ নগদ তিন হাজার টাকা ও রমজানের ইফতার সামগ্রী পৌঁছে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় মুয়াজ্জিনের পাশে জনপ্রতিনিধির দাঁড়ানো প্রশংসনীয় উদ্যোগ। তারা গণমাধ্যমের ইতিবাচক ভূমিকাকেও সাধুবাদ জানান।

মুয়াজ্জিন আবদুল্লাহ আল মামুন বলেন, সংসদ সদস্যের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে তিনি কৃতজ্ঞ। এখন অন্তত রোজায় না খেয়ে থাকতে হবে না। ভবিষ্যতেও তার খোঁজখবর নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে মানবিক বিবেচনায় সহায়তা পাঠানো হয়েছে। ভবিষ্যতে সরকারি কোনো অনুদান এলে তাকেও অন্তর্ভুক্ত করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০