ইতিহাস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল মিয়ানমার

ভূমিকম্পে কাঁপল দেশ
ছবি : দৈনিক ইতিহাস গ্রাফিক্স

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে। মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ঢাকার বনশ্রী, সবুজবাগ, মগবাজার ও মালিবাগ এলাকার বাসিন্দারা জানান, তারা কম্পন অনুভব করেছেন। কম্পনের সময় আতঙ্কে অনেক মানুষ বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।

দেশের দক্ষিণাঞ্চলের খুলনা এবং বরিশাল অঞ্চলেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া সিলেট ও উপকূলীয় কক্সবাজার এলাকাতেও কম্পনের অনুভূতি পাওয়া যায়।

তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করায় ভবিষ্যতে বড় ভূমিকম্পের ঝুঁকি এড়াতে অবকাঠামো নির্মাণে সতর্কতা প্রয়োজন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ক্রীড়াবিদদের হাতে কার্ড-ভাতা, নতুন যুগের সূচনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০