নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আল-আজহারে নাজাত কাফেলার শিক্ষার্থীদের সঙ্গে ড. আজহারীর সৌজন্য সাক্ষাৎ

আল-আজহারে নাজাত কাফেলার শিকমিশর সফররত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দাঈ ও শিক্ষাবিদ ড. মিজানুর রহমান আজহারী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজাত কাফেলার শিক্ষার্থীদের সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। এই সাক্ষাৎ শিক্ষার্থীদের মাঝে গভীর অনুপ্রেরণা, আবেগ ও উদ্দীপনার সঞ্চার করে।

৩ ফেব্রুয়ারি ২০২৬, মিশরীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কায়রোর আতলাস ইন্টারন্যাশনাল হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ড. মিজানুর রহমান আজহারী নিজেও দারুননাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় এই মিলনমেলা এক বিশেষ তাৎপর্য বহন করে।

সাক্ষাৎকালে নাজাত কাফেলা ফরেইন শাখার সম্মানিত আহ্বায়ক ড. মুহাম্মাদ শিহাব উদ্দিন আজহারী, দারুননাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ.খ.ম. আবুবকর সিদ্দিক হাফি. এবং নাজাত কাফেলা ফরেইন শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ মাহবুবুর রহমান রাজাপুরী হুজুরের পক্ষ থেকে ড. আজহারীর নিকট শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন।

শুভেচ্ছার জবাবে ড. মিজানুর রহমান আজহারী মুহতারাম অধ্যক্ষ মহোদয় ও রাজাপুরী হুজুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আনন্দঘন কণ্ঠে বলেন, “আজ থেকে আমি নিজেকে নাজাত কাফেলা ফরেইন শাখার একজন অংশ মনে করছি।” তাঁর এই বক্তব্য উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎসাহ ও আত্মবিশ্বাসের সঞ্চার করে।

আরো পড়ুন...  কায়রোতে আজহারীর সঙ্গে বাংলাদেশি ছাত্রদের হৃদ্যতা

আলাপচারিতায় ড. আজহারী দুঃখ প্রকাশ করে বলেন, পরদিন সকালে সফরের ব্যস্ততা না থাকলে তিনি আরও দীর্ঘ সময় দারুননাজাতের শিক্ষার্থীদের সঙ্গে কাটাতে চাইতেন। তাঁর এই আন্তরিকতা শিক্ষার্থীদের হৃদয় ছুঁয়ে যায়।

সৌজন্য সাক্ষাতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজাত কাফেলার পিএইচডি, এমফিল, মাস্টার্স ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—ড. মুহাম্মাদ শিহাব উদ্দিন আজহারী (পিএইচডি), মাওলানা আব্দুস সহিদ আজহারী, মাওলানা মুহাম্মাদ হাসান জামিল, মাওলানা সাইমুন আল মাহদী আজহারী (এমফিল), মাওলানা এনামুল হাসান আজহারী, এবিএম এনামুল হাসান মিনহাজ আজহারী (মাস্টার্স), লেখক ও কলামিস্ট জাহেদুল ইসলাম আল রাইয়ান, সৈয়দ আতিক নাসরুল্লাহ ও মুহাম্মদ আবু সুফিয়ান (অনার্স)।

ড. আজহারীর সঙ্গে সরাসরি আলোচনায় শিক্ষার্থীরা তাঁর দাওয়াহ দর্শন, শিক্ষাচিন্তা ও ইসলামী মূল্যবোধ সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। তাঁরা জানান, এই সাক্ষাৎ তাঁদের শিক্ষাজীবন ও নৈতিক গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আলোচনার একপর্যায়ে ড. মিজানুর রহমান আজহারী দারুননাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার বর্তমান সম্মানজনক অবস্থানের পেছনে মুহতারাম অধ্যক্ষ মহোদয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর জন্য বিশেষ দোয়া কামনা করেন।

আরো পড়ুন...  ইজিপ্টে ইকামাহীনদের বিরুদ্ধে অভিযান, চাপে আজহারি শিক্ষার্থীরা

সবশেষে বলা যায়, ড. আজহারীর উপস্থিতি, নাজাত কাফেলার শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দারুননাজাত মাদ্রাসার ঐতিহ্য—সবকিছু মিলিয়ে এই সৌজন্য সাক্ষাৎটি প্রবাসী শিক্ষার্থীদের জীবনে এক অনন্য, প্রেরণাদায়ক ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০