প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১৬ জানুয়ারি ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ইনসাফভিত্তিক রাষ্ট্র ও দুর্নীতিমুক্ত রামপাল–মোংলার অঙ্গীকার আ. ওয়াদুদের

রামপালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

প্রেসক্লাব রামপালের কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় রামপাল উপজেলার ভাগা বাজারে জামায়াতে ইসলামীর আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “আমাদের লক্ষ্য একটি টেকসই উন্নয়নমুখী ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। রামপাল ও মোংলা অঞ্চলে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। জমি যার, ঘের তার—এই নীতির বাস্তবায়ন নিশ্চিত করা হবে।” তিনি বলেন, উন্নয়নের নামে অনিয়ম, দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া হবে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে অগ্রাধিকার।

 

তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। হিন্দু ভাই-বোনসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হবে। কোনো নারীকে জোরপূর্বক বোরকা পরতে বাধ্য করা হবে না। প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে চলাফেরা, মত প্রকাশ ও পেশা নির্বাচনের অধিকার ভোগ করবে।” সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তিতে সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সামাজিক শান্তি ও মানবিক মূল্যবোধের বিকাশ ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

আরো পড়ুন...  রামপালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি; ব্যবসায়ীকে জরিমানা

 

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নৈতিক দায়িত্ব পালনের বিকল্প নেই। সত্যনিষ্ঠ সাংবাদিকতাই পারে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে।” এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, রামপাল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান, রামপাল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শেরওয়ান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ শেখসহ দলীয় নেতৃবৃন্দ।

 

এছাড়া প্রেসক্লাব রামপালের আহ্বায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন এ. এইচ. নান্টু, মো. রেজাউল ইসলাম, কবির আকবর পিন্টু, এম. এ. সবুর রানা, সুজন মজুমদার, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, হারুন শেখ, আব্দুল্লাহ শেখ প্রমুখ।

 

মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ উন্নয়ন, সুশাসন, দুর্নীতি দমন, জনস্বার্থ রক্ষা ও সামাজিক সম্প্রীতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০