শরীফ মিয়া, স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামপুরে বেড়েছে চোর আতঙ্ক, দিনদুপুরে আটক ১

জামালপুরের ইসলামপুর উপজেলাজুড়ে চোরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। সোমবার সকালে দিনদুপুরে চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

জানা গেছে, সোমবার সকালে পৌরসভার শান্তিনগর মোড় এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে এক ব্যক্তি ঘরে প্রবেশ করে। এ সময় গৃহকর্মী শিরিনা বেগম বিষয়টি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধাওয়া করে ধরে ফেলেন। আটক ব্যক্তির নাম লাবলু শেখ। তিনি মেলান্দহ উপজেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক সুমন ইসলাম ইসলামপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাবলু শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, এর আগের রাতেও পৌর শহরের বোয়ালমারী গ্রামে মুকসেদ আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে টেলিভিশনসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এর মাত্র এক সপ্তাহ আগে একই গ্রামের ‘জুনাইন সাইয়ারা পোল্ট্রি ফার্ম’ থেকে দুটি পানি তোলার মোটর চুরি হয়।

আরো পড়ুন...  সন্ধ্যায় দেবরের ‘আত্মহত্যা’, সকালে ভাবির

উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, গত কয়েকদিন ধরে চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রাতে তো বটেই, এখন দিনের বেলাতেও মানুষ নিরাপদ বোধ করছেন না। তাদের আশঙ্কা, দ্রুত চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় সামাজিক অস্থিরতা আরও বাড়বে।

এ বিষয়ে ইসলামপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০